খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার গুইমারার মোটর সাইকেল চালক আব্দুল মালের এর অসুস্থ শিশু আরিয়ানের টিউমার অপারেশনে জন্য অর্থ সহায়তা দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বুধবার সকালে পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু অসুস্থ শিশুর পিতার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য অর্থ সহায়তার মানবিক আবেদন জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় শিশুটির পাশে দাঁড়ান পার্বত্য জেলা পরিষদ।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, পার্বত্য জেলা পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, সাংবাদিক আল-মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময় ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের টয়লেট ও প্রসাব খানা নির্মাণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি চাকমার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
