রাঙামাটিতে জেলা মৎস্য দপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের চতুর্থ দিনে জেলা মৎস্য দপ্তর,রাঙ্গামাটির উদ্যোগে কাপ্তাই হ্রদে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত এ সময় হ্রদের মগবান অংশ থেকে আনুমানিক দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পরে প্রকাশ্যে বিনষ্ট করে। এ সময় জেলা রাঙামাটি মৎস্য কর্মকর্তা, বিএফডিসির ব্যবস্থাপক,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর এবং নৌ-পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজয় কুমার জোয়ার্দার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট,রাঙামাটি জেলা প্রশাসন। ( প্রেস বিজ্ঞপ্তি)
Previous Articleরাবিপ্রবির গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০,৪৪৫ শিক্ষার্থী
Next Article চার্জার ফ্যানের বাজারে লোডশেডিংয়ের প্রভাব
