কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেছেন, শেখ হাসিনার সরকার পার্বত্য অঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এই পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগ সরকারের হাত ধরে শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এই অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম করে অস্থিতিশীল করতে চায়। তাই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ২৮ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিবেন।
সোমবার বিকেলে কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরীর নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিৎমরম ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভার সভাপতিত্ব করেন শামসুল আলম। চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, প্রচার সম্পাদক রফিকুল মাওলা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি -থোয়াই চিং মং মারমা, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সহ-সভাপতি কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সহ-সভাপতি ও ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ জাহান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন প্রমুখ।
