রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা মামলার সন্দেহভাজন আসামি স্নেহাশীষ চাকমা(আশিষ) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরূপা এলাকা থেকে যৌথবাহিনী তাকে আটক করে। ¯েœহাশীষ চাকমা ছাত্র জীবনে সন্তু লারমার নেতৃত্বাধীন ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, যৌথবাহিনীর অভিযানে ¯েœহাশীষ চাকমা নামে একজনকে আটক করা হয়েছে।
এদিকে হত্যাকান্ডের চারদিন পর শনিবার সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জনসংহতি সমিতির সভাপতি শুভমঙ্গল চাকমাসহ ২০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামি করা হয়। উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা নিজ বাড়ি উজাছড়ি থেকে বিলাইছড়ি সদরে আসার পথে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
