অরণ্য ইমতিয়াজ
রবিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলা থেকে স্পীডবোটে করে রাঙামাটি আসার পথে সুভলং চ্যানেল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় বেশ বড় আকারের স্পীডবোটটি। বোটে থাকা সব যাত্রীই পানিতে পড়ে যান,যাদের মধ্যে নারীও ছিলেন।
কিন্তু শুকনো মৌসুম হওয়ায় সুভলং চ্যানেলে পানি কম থাকায় সাঁতরে তীরে উঠে আসেন সকল যাত্রী এবং এসময় আশেপাশে থাকা অন্যান্য নৌযানগুলো এগিয়ে এসে তাদের রক্ষা করায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেই সময় ঘটনাস্থলে থাকা সংবাদকর্মী জিয়াউল জিয়া।
জিয়াউল জিয়া জানিয়েছেন, ঈদের মৌসুমে বাড়তি ভাড়া নেয়া ও বেশি যাত্রী পরিবহন করার প্রবণতার কারণে কিছু চালক দ্রুততম সময়ে আসা যাওয়া করার যেনো প্রতিযোগিতায় নেমেছেন। এই কারণে নৌ দূর্ঘটনা বাড়ছে। এসব এখনই তদারকি না করলে বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন, আজ সুবলং চ্যানেলে পানি কম থাকার কারণে এতগুলো মানুষের জীবন বেঁচে গেলো। বর্ষা মৌসুম হলে অনেক জানমালের ক্ষতি হতো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্পীডবোট ডুবে যাওয়ায় জানে বেঁচে গেলেও যাত্রীদের বেশ কিছু পণ্য পানিতে ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা।
এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে,রাঙামাটি ফায়ারসার্ভিস ও সিভির ডিফেন্স থেকে জানানে াহয় যে, তারা বিষয়টি সম্পর্কে অবহিত নন,কেউ তাদের কিছু জানায়নি।
Previous Articleকাপ্তাইয়ে ৮০ লিটার চোলাই মদসহ ২ নারী আটক
Next Article প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ল
