এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের পর সেই ভিডিওচিত্র ধারণ করে দিনের পর দিন বø্যাকমেইলিং করে আসা বখাটে জয় চৌধুরীর জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে আদালত।
রবিবার ধর্ষন ও প্রতারনা মামলা ওই আসামী রাঙামাটি জেলা জজ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয় বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট বিপ্লব চাকমা। এইসময় আদালত এই কুকর্মের পরও আসামী কেনো এতোদিন গ্রেফতার না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে তার কারণও জানতে চায়।
জেলহাজতে পাঠানো আসামী জয় চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক কিশোর চৌধুরীর পুত্র বলে জানা গেছে।
এই ব্যাপারে রাঙামাটির কোতয়ালি থানায় দায়ের করা মামলার সূত্রে জানা গেছে,ভিক্টিম ওই প্রবাসীর স্ত্রীর নিজ বাসায় গোসল শেষে কাপড় বদলানোর সময় প্রতিবেশী কিশোর চৌধুরীর বখাটে পুত্র জয় চৌধুরী গোপনে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষন করে। এরপরও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত বø্যাকমেইলিং করে আসছিলো। এক পর্যায়ে অন্তষত্বা হয়ে পড়া ওই নারী বাধ্য হয়ে পরিবারকে বিষয়টি জানালে পরিবার ওই বখাটের পরিবারকে অবহিত করে। কিন্তু আওয়ামীলীগ লীগ কিশোর চৌধুরী শুরু থেকেই নিজপুত্রের পক্ষে অবস্থান নেয়। পরে বাধ্য হয়ে কোতয়ালি থানায় মামলা করে ভিক্টিম। কিন্তু রাজনৈতিক চাপের কারণ আসামীদের গ্রেফতার করছিলো না পুলিশ,এমন অভিযোগ করেছিলেন ধর্ষনের শিকার নারী ও তার স্বজনরা।
অবশেষে রবিবার আদালতে জামিন নিতে আসলে জামিন নামঞ্জুর হওয়ায় জেলহাজতে জেতে হলো ধর্ষককে। আসামিপক্ষের জামিন আবেদনের বিরোধী করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মাকসুদা হক।
