লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের জন্য পুলিশ নাজমুল হোসেন রানা (২০)কে আটক করা হয়।
ভিকটিমের বাবা লংগদু থানায় এজাহারে উল্লেখ করেন, নাজমুল হোসেন রানা আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ ডিসেম্বর অহরহণ করে। সন্ধ্যার পর থেকে আমার মেয়েকে না পেয়ে নানা স্থানে খোঁজাখুজির পর গুলশাখালী কাকপাড়িয়া (শান্তিনগর) ইসমাইল হোসেনের আম বাগান থেকে উদ্ধার করি। পরে আমার মেয়ে
জানায় তাকে জোর পূর্বক ধষর্ণ করা হয়েছে।
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, আমার কাছে মেয়ের বাবা আসলে আমি আইনে আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দি। ছেলেটা মাটি কাটার ট্রাক্টর গাড়ির হেল্পার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি তার দোষ স্বীকার করেছে।
লংগদু থাকার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন জানান, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আইনী ব্যবস্থা নেয়া হবে।
