নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী চৌধুরী বলেছেন, জাতীয় চার নেতার অপরাধ ছিলো তারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, তাদের অন্যায় আবদার মেনে না নেয়ায় সেদিন পাকিস্তানি দোসররা বঙ্গবন্ধুর পরে তাদেরকে জেলে রেখে হত্যা করেছে। তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে আজকের আওয়ামীলীগ এই সংগঠন একদিনে তৈরি হয় নাই। বঙ্গবন্ধুর অনেক ত্যাগ তিতিক্ষার ফলে তিলে তিলে তৈরি হয়েছে। তাই এই সংগঠনের সাথে অন্যান্য সংগঠনের তুলনা করলে চলবে না।
বুধবার জাতীয় চার নেতা জেলহত্যা দিবস-২১ পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।
লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য আছমা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
