রাঙামাটি শহরের রিজার্ভবাজারের পাথরঘাটা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বস্ত্র বিতরণ করেছে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগ।
শুক্রবার বিকালে ওই স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবারের প্রত্যেককে একটি লুঙ্গি,একটি গামছা ও একটি শাড়ী প্রদান করে সংগঠনটি।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়ালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। এসময় রাঙামাটি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল,জেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মিঠু,শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমির হোসেন আমির ও সাধারন সম্পাদক টিপু বড়–য়া, সহসভাপতি ফজল করিম,শহর যুবলীগের সদস্য অনন্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন।
