রাঙামাটির রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে গত ১৩ডিসেম্বর অগ্নিকান্ডে শিশু শ্রেণি থেকে মাস্টার্স ফাইনাল বর্ষে পড়ুয়া প্রায় ৭৬জন শিক্ষার্থীর বই খাতাসহ সকল শিক্ষা উপকরন পুড়ে যায়। সেই সকল শিক্ষার্থীর মধ্যে মঙ্গলবার সকালে ৭শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরণ করেছে রাঙামাটির কয়েকটি সামাজিক সংগঠন।
শিক্ষা উপকরন বিতরণকালে উপস্থিত ছিলেন, রাঙামাটি সাংবাদিক সমিতির সহ-সভাপতি তৌসিফ মান্নান, রাঙামাটি ব্লাড ব্যাংকের এডমিন আহমেদ ইমতিয়াক আজাদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় রাঙামাটি’র সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমিসহ রাঙামাটির সেচ্ছাসেবী তরুণরা।