শরণার্থী বিষয়ক টাস্কফোর্স কর্তৃক ৮২ হাজার উপজাতীয় পরিবারকে অবৈধভাবে পুনর্বাসনের সিদ্ধান্তের প্রতিবাদ ও ৩২ হাজার উদ্বাস্তু বাঙালি পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নির্যাতিত পার্বত্যবাসী ও পার্বত্য অধিকার ফোরাম এর ব্যানারে একদল বাঙালি।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতিত পার্বত্যবাসীর আহবায়ক বেগম নুর জাহান, বৃহত্তর বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সোহেল রিগ্যান, যুব ফ্রন্টে সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক পরিষদের সভাপতি রাসেল ইসলাম সাগর।
মানববন্ধনে বাঙালি পরিবারকে বাদ দিয়ে ৮২ হাজার উপজাতীয় পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে আশান্ত করার পায়তারা করছে একটি মহল। সরকারকে এই ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয় মানবন্ধন ও প্রতিবাদ সবাবেশ থেকে। তারা আরো দাবি করে বলেন, ৩২ হাজার উদ্বাস্ত বাঙালি পরিবারকে পুনবাসনের সিন্ধান্ত গ্রহণ না করে নতুন করে ৮২ হাজার উপজাতীয় পরিবারকে অবৈধ ভাবে পুনর্বাসনের সিন্ধান্ত বাতিল করা না হলে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনসহ আরো কঠোর কর্মসূচীর হুমকি দিয়েছে নেতৃবৃন্দ।
