শনিবার রাঙামাটি শহরের কল্যাণপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙামাটি বর্তমান সংসদ সদস্য ও এই আসনে জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার জানালেন, ‘রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় জনমুখী ও পরিবেশ-বান্ধব সুষম উন্নয়নের পক্ষে সরকারের কাছে ক্রমাগত নিরলসভাবে জোরালো দাবি জানিয়ে এসেছেন। আর সে কারণেই তিন পার্বত্য জেলায় ৫৬৬ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে পার্বত্যাঞ্চল আলোকিত হচ্ছে। শিক্ষার উন্নয়নে জন্য দুর্গম অঞ্চলের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তার মধ্যে ৮০টি বেসরকারি বিদ্যালয় জাতীকরণের প্রক্রিয়াধীন। এ পর্যন্ত রাঙামাটি জেলায় প্রাথমিক শিক্ষায় ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে।’
তিনি বলেন, ‘এ জেলার দশ উপজেলায় ১১টি নি¤œ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ ও ১০টি নি¤œ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জেলা সদর হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে নতুন হাসপাতাল নির্মাণ কার্যক্রম অব্যাহত আছে। অন্যদিকে দশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ শয্যায় উন্নীত করে নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হলেও শাসকগোষ্ঠীর টালবাহানা ও অসদিচ্ছার ফলে সামগ্রিকভাবে পার্বত্যাঞ্চলে এখনও পার্বত্য চুক্তি মোতাবেক বিশেষ শাসন ব্যবস্থা এবং জনমুখী ও পরিবেশ-বান্ধব সুষম উন্নয়নের ধারা গড়ে উঠেনি। চুক্তির ২১ বছরেই সব ধারা বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্ট্রগামে সেই কাক্সিক্ষত সুশাসন, শান্তি ও উন্নয়ন অর্জিত হয়নি।’
