নিজস্ব প্রতিবেদক ॥
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার রাঙ্গামাটি তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ আওয়ামীলীগ, জেলা, সদর, পৌর, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
শোক সভায় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. হানিফ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল ওয়াদুদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবু সৈয়দ, সাবেক ছাত্রলীগ নেতা দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, অজিত শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
