কাপ্তাই প্রতিনিধি
নামের সাথে তার ‘মাষ্টার’ শব্দটি ! বয়সও প্রায় ৭৫ ! নিজের বাড়ি বিলাইছড়ি উপজেলায়। অথচ গাঁজা বিক্রির দায়ে হাতেনাতে গ্রেফতার হলেন তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে।
আবুল কালাম মাষ্টার নামের এই ব্যক্তিকে ৩০ পুরিয়া গাঁজা সহ আটক করেছে কাপ্তাই ফাঁড়ির পুলিশ ইনচার্জ পিযুষ কান্তি দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানাচ্ছে,আবুল কালাম মাষ্টার দীর্ঘ দিন যাবৎ তার নিজ এলাকা কেংড়াছরি ও কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে ব্যাগভর্তি করে গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছেন।

কেংড়াছড়ি ইউপি সদস্য মহর আলী জানিয়েছেন, তাকে (কালাম মাষ্টার) অনেকবার মাদক বিক্রি করতে নিষেধ করেছি,তিনি তা শোনেননি।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলছেন, এ বয়সে মাদক বিক্রি করা দু:খজনক। আটকের পর মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে চালান করা হয়েছে।
