নিজস্ব প্রতিবেদক
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে ২দিন ব্যাপী একুশে বই মেলা ও মাতৃভাষায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস, এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংঘঠন ও সংস্থার প্রতিনিধিগণ। সভায় আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি একুশের বই মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরীসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Previous Article৮ র্যাব সদস্য আহত, ৫ জঙ্গী আটক, অভিযান অব্যাহত
Next Article কাপ্তাইয়ে চুরির ঘটনা বেড়েছে
