পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনা জয়ী হয়েছেন। পাহাড়ের অপরাজিত বীর বান্দরবানের ষষ্ঠবারের নির্বাচিত সংসদ্য করোনা ভাইরাসের সঙ্গে ১৯ দিন লড়াই করে সুস্থ হয়ে ঢাকা সিএমএইচ থেকে বুধবার বিকালে ঢাকা মিন্টুরোডের সরকারী বাসভবনে ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নমুনা সংগ্রহের তৃতীয়দিনে গত ৬ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় ফলাফলে পজিটিভ শনাক্তের পরদিন উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগীতায় বান্দরবান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছিল মন্ত্রীকে।
মন্ত্রীর বড়পুত্র ছাত্রলীগের কেন্দ্রীয়নেতা রবিন বাহাদুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। সবার দোয়া, আর্শীবাদে চিকিৎসকের সেবায় আমার বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে।আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋনী।
Previous Articleরেড জোনে বান্দরবান ও লামা পৌর এলাকা,সবুজে রুমা-থানচি-রোয়াংছড়ি
Next Article হঠাৎ শহরে বিশাল অজগর !
