হাজী আবদুল বারী মাতব্বর ও শহীদ আবদুল আলী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। স্কুল প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবদুল বারী মাতব্বর ও মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ আবদুল আলী’র স্মৃতি স্বরণে প্রতিবছর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। রবিবার সকালে শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। সরকার পার্বত্যাঞ্চলের শিক্ষা, চিকিৎসা, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অপর সম্ভাবনাময়ী পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুষম বন্টনের মাধ্যমে পার্বত্যাঞ্চলের উন্নয়ন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, শহীদ আবদুল আলী’র কনিষ্ট কন্যা নাজমা আকতার লিলি, আলহাজ¦ আবদুল বারী মাতব্বরের সন্তান হারুন মাতব্বর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাজী মোঃ নজরুল ইসলাম চৌধুরী। পরিচালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসলিম উদ্দিন ও সহকারী শিক্ষক উজ্জল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন শহীদ আবদুল আলীর জামাতা বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম কাঞ্চন, স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
