মহামারি হিসেবে রূপ নেয়া কভিড-১৯ বা করোনা ভাইরাস এর কারণে পুরোদেশ প্রায় লকডাউন অবস্থা। এ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো বেকার অবস্থায় দিনযাপন করছে। তাই তাদের পাশে এসে দাঁড়িয়েছে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি।
রবিবার সকালে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক সপ্তাহের চাল, তৈল, আলু, মসুর ডাল, আটা, নুডলস ও সাবান বিতরণ করা হয় এসময়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন।
পরে বিভিন্ন এলাকায় রোটার্যাক্টর ক্লাব অব রাঙামাটি’র পিপি রোঃ আবু বকর,পিপি রোঃ আমিনুল ইসলাম, আই পিপি রোঃ ইসহাক, ক্লাব সভাপতি রোঃ অলি আহাদ,সহ-সভাপতি রোঃ কাউছার রিপন, ক্লাব সচিব রোঃমণি, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ আলী, ক্লাব সদস্য রোঃ নয়ন এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেন হতদরিদ্রদের মাঝে।