স্বাস্থ্যবিধি না মানায় রাঙামাটির লংগদুতে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলার মাইনীমূখ বাজারে অভিযান চালিয়ে ১০ প্রতিষ্ঠানকে ছয় হাজার দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের হাকিম ও সহকারি কমিশনার(ভূমি) ক্যথোয়াইপ্রু মারমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার মাইনীমূখ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় মাইকিং করে ক্রেতা বিক্রেতা সকলকে সতর্ক করা হয়। তবুও বেশ কিছু প্রতিষ্ঠান নিয়ম না মেনে অতিরিক্ত ক্রেতাদের নিয়ে বেচাবিক্রি চালিয়ে যাচ্ছিলেন। কেউ কেউ দোকানের বাইরে তালা লাগিয়ে ভেতরে বিক্রি করছিলেন। স্বাস্থ্য বিধি না মানায় এসব প্রতিষ্ঠানকে সংক্রমন ব্যাধিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় আর্থিক জরিমানা করা হয়।
নভেল করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকাড়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে নিয়মের বালাই নেই। গাদাগাদি করে ক্রেতাদের বসিয়ে চলছে বেচাবিক্রি। ক্রেতা বিক্রেতাদের মূখে নেই মাস্ক। এমন সব অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্যথোয়ইপ্রæ মারমা।
Previous Articleজুসাস সভাপতি জ্ঞানকীর্তি চাকমা অপহৃত!
Next Article ২০ কেজি করে চাল পেলো লংগদুর ১৬৫১ জেলে
