নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বার্ষিক সাধারণ সভা উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করা হয়েছে। এমএনলারমা স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
এসময় বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। সাগর ত্রিপুরার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুমন চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন এমএনলারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।
২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মনোযোগ দিয়ে বই পাঠ করতে হবে। দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানান তারা। পরিশেষে সাগর ত্রিপুরাকে সভাপতি, তুষার মুর্মু কে সাধারণ সম্পাদক ও কৃষ্ণা খীসাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, সচেতন নাগরিক কমিটি রাঙামাটি জেলা কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও প্রকাশক ইন্টু মনি তালুকদার, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগারের রাঙামাটি জেলা শাখার প্রতিনিধি প্রভাকর চাকমা, বিশিষ্ট সমাজ সেবক ইন্দ্র দত্ত তালুকদার, করুনা চাকমা ও আর্যদেব লয়্যাল ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ তালুকদার প্রমুখ।
