রাঙামাটির লংগদু উপজেলার মুসলিমব্লক গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সানজিদা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত সানজিদা স্থানীয় মাইনীমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং মুসলিমব্লক গ্রামের রেজাউল করিরে মেয়ে।
সানজিদার স্বজনরা জানায়, স্কুল ছুটির পর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে একটা ডোবা পার হতে গিয়ে পা পিছলে পানিতে পরে ডুবে যায় সানজিদা। এসময় তার সহপাঠিদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফখরুল ইসলাম জানান, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে শ্বাস রোধে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’