অবশেষে রাঙামাটিতে ৯ মাসের শিশুর করোনা আক্রান্ত হওয়ার রহস্য উম্মোচিত হলো।বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে জানা গেলো রিজার্ভবাজারের ১ নং পাথরঘাটার করোনা আক্রান্ত সেই শিশুটির পিতা নিজেই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল ।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (
এনিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ এ।
গত ৬ মে রাঙামাটিতে প্রথম বারের মতো যে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয় তাদের মধ্যে ৯ মাস বয়সী ওই শিশুটিও ছিলো। সেই সময় চারদিকে আলোচনা শুরু হয়,ছোট্ট এই শিশু কি করে করোনা আক্রান্ত হতে পারে। ৭ মে ওই শিশুসহ তার পরিবারের স্বজনদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তারই রিপোর্ট আসলো বৃহস্পতিবার রাতে। এনিয়ে বৃহস্পতিবার রাঙামাটিতে আক্রান্ত হলো ১১ জন।
এর আগে ৬ মে ৪ জন, ১২ মে ১জন ,১৩ মে ৯ জন এবং ১৪ মে ১১ জন আক্রান্ত হলো। সবমিলিয়ে এই জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ এ।
