নিজস্ব প্রতিবেদক ॥
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দীপংকর তালুকদার এসময় বলেন, সেদিনের সেই নির্মমতা জাতীয় চার নেতার অবদানকে মুছে ফেলতে পারেনি। বরং তাঁদের মুখ আজও উদ্ভাসিত। এক বিশাল উত্তরাধিকার, ব্যাপ্ত দেশপ্রেম ও বিজয়ের মুকুট সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের যে পদচারণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সাফল্যে যে ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছিল, আবার তা বোনা শুরু হয় মাত্র কয়েক বছরের ব্যবধানে। ১৫ আগস্ট সালে নির্মমভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো ¯্রােতের দিকে টেনে নেওয়া হয়। আর ৩ নভেম্বর চার নেতাকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি শক্তি এই দেশে মুক্তিযুদ্ধে চেতনাধারীদের মুখ স্তব্ধ করে দেয়ার চেষ্টা চালায়।
