কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী উদযাপন করেছে। বুধবার এই উপলক্ষে ইনস্টিটিউটের সিভিল উড (পূর্ব) এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
ইঞ্জিনিয়ার আব্দুল আলীর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার। আলোচনা সভায় বিশ্বকবি ও জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী ও উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন নন-টেক বিভাগের ইনস্ট্রাক্টর পংকজ দাশ ও কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর ইকবাল হায়দার। অনুষ্ঠানে সংগীত, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুুরস্কার বিতরণে ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
