নভেল করোনাভাইরাস মোকাবেলায় নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণে যখন হুড়োহুড়ি থাকে এবং মানুষের জটলা ঠেকানো যায় না। সেই পরিস্থিতিতে ত্রাণ বিতরণে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলো রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগ। নিন্ম আয়ের শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দিলেন এক ভিন্ন পরিবেশে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হচ্ছে। সেখানে ত্রাণ বিতরণে অনেকে লোকজনের জমায়েত করছেন। যা করোনা বিস্তারের ক্ষেত্রে এবং জনস্বাস্থের জন্য হুমকি। এমন সময়ে নিয়ম মেনে ত্রাণ বিতরণসহ যাবতীয় কাজ করার পরামর্শ দিচ্ছেন প্রশাসন। তাই নিয়ম মেনে ত্রাণের প্যাকেটগুলো নির্দিষ্ট দূরত্বে রেখে বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের ভাইবোনছড়া গ্রামে এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফারুক আহাম্মেদ প্রমূখ।
Previous Articleবাঘাইছড়ি ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
Next Article নিম্ন আয়ের মানুষের পাশে গীতাশ্রম মন্দির
