দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি ও কাউখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েলের মা মালেকা খাতুন শনিবার সন্ধ্যা ছয়টায় কাউখালী উপজেলা সদরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃুত্যুকালে ৭ মেয়ে ও একমাত্র পুত্র সাংবাদিক জিয়াউর রহমান জুয়েলসহ নাতী,নাতনী ও আতœীয়স্বজন রেখে যান।
সাংবাদিক জুয়েলের মায়ের মৃত্যুতে কাউখালী প্রেস ক্লাব, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারন সম্পাদক এরশাদ সরকার, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারন সম্পাদক এম এ মনসুর, পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পৃথক এক বিবৃতিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর পরিবার, সাংবাদিক জুয়েলের মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে,মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। আলাদা আরেক বিবৃতিতে রাঙামাটি সাংবাদিক সমিতিও জুয়েলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
রবিবার সকাল দশটায় পোয়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে মরহুমার পারিবারিক সূত্র।