দৈনিক ইত্তেফাক ও দৈনিক পূর্বকোণ এর কাউখালী প্রতিনিধি ও উন্নয়ন কর্মী মো: জসিম উদ্দিন এর মাতা মিসেস নূরজাহান বেগম (৭৪) গত বৃহস্পতিবার (১লা মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে পাচ মেয়ে,নাতী নাতনীসহ অসংখ্যক আতœীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার সকাল এগারোটায় পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এবং সারে এগারটায় কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গন পৃথক দু’দফা জানাযা শেষে কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক মো: জসিম উদ্দিনের মায়ের মুত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন। একই সাথে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন তাঁরা। শোক জানিয়েছেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, অনলাইন টেলিভিশন সিএইচটি লাইভ টিভি ও বিজয় টিভির রাঙামাটি প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ।
এছাড়াও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম,সাধারন সম্পাদক দীপেন তালুকদার,বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান,রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো, রাঙামাটি জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী,সাধারন সম্পাদক এরশাদ সরকার,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা প্রমুখ।
