রাঙামাটিতে দায়িত্ব পালনরত এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এর করোনায় মৃত্যুর ঘটনায় শোকাহত পার্বত্য জেলা রাঙামাটির পুরো পুলিশ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে শহরের সুখি নীলগঞ্জে অবস্থিত নিউ পুলিশ লাইনে এক পুলিশ কনস্টেবলের নিজের গুলিতে আত্মহত্যার ঘটনার পর রাতেই ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে বিসিএস-৩৩ ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এর মৃত্যুতে যেনো থমকে গেছে পুরো পুলিশ বিভাগ। এরই প্রতিফলন ঘটেছে সোশ্যাল মিডিয়াতে।
রাঙামাটি সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ফেসবুকে নিজের ওয়ালে লিখেছেন-‘

‘আহসান হাবীব,অতিরিক্ত পুলিশ সুপার(৩৩ তম বিসিএস),১ এপিবিএন রাঙ্গামাটি সকল চেষ্টা ও আশাকে ব্যর্থ করে দিয়ে ভয়াল করোনার কাছে হার মেনে চলে গেল না ফেরার দেশে!ঘুম ভেঙ্গেই আহসানের মৃত্যুসংবাদটি পেলাম,ঘুমানোর আগে গতকাল আরেক সহকর্মী কনস্টেবলকেও শেষ বিদায় দিলাম!সহকর্মীদের এই অকাল মৃত্যু নির্বাক ও স্মৃতিকাতর করে!
আহসানের সাথে অল্পদিনে কত স্মৃতি!নানিয়ারচরের একটি দূর্গম স্থানে এপিবিএন ক্যাম্পের সন্ধানে গিয়েছিলাম,বাচ্চারা এসেছিল আমাদের দেখে,তারা প্রথম পুলিশ দেখেছিল,এখানে এর আগে কোনদিন পুলিশ যায় নি।আহসান ছবি তুলল তাদের সাথে,আমাকেও ডাকল,বলছিল ‘স্যার আসেন,আপনার সাথে ছবি তুলে রাখি আবার কি আসা হয় বা না হয়’!আহসান তুমি কি জানতে এই ছবিটাই এমন স্মৃতি হয়ে যাবে?দূর্গম পাহাড়ি পথে হাটতে গিয়ে বা কাপ্তাই লেক বা ছড়িতে নৌকায় চলতে গিয়ে কত গল্প,কত স্বপ্নের কথা বলতে,অচেনা পথের যাত্রায় খালি গলায় চেনা গান ধরতে,গানের কথাগুলি কানে ভাসছে,’সোনা দিয়া বান্ধিয়াছি এই ঘর…আমার এই স্বপন কি মিথ্যা হতে পারে রে’!আহসানের স্বপ্নগুলি আর সত্যি হল না,করোনা মিথ্যা করে দিল!ভাল থেকো ভাই পরপারে!’

শুক্রবার সকালে দেয়া তাপসের এই স্ট্যাটাসটিতে রাতের মধ্যেই প্রায় ছয়শত বারেরও বেশি প্রতিক্রিয়া মেলে,মন্তব্য করেন ১৯৪ জন,শেয়ারও হয় একাধিক।