জেএসএস (সন্তু)-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে রাঙামাটির কুতুছড়িতে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি রিমি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক লিপি চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুরূপা চাকমা ও সঞ্চালনা করেন নিশি চাকমা।
বক্তারা বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত সমাজ, জাত ও দলের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। যে সময়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয়ে পড়েছে, সে সময়ে জেএসএস’র এমন অপরিণামদর্শী সংঘাতমূলক কার্যক্রম আমাদের পিছনে নিয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার জন্য জেএসএস-এর প্রতি আহ্বান জানান।(বিজ্ঞপ্তি)
