লংগদু প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনি রায়।
সভায় বক্তারা বলেন, জাতির জনকের মৃত্যু বাঙালী জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। যে মানুষটি বাঙালী জাতির মুক্তির জন্য আমৃত্যু লড়াই করেছেন সেই মানুষটিকে স্বাধীন দেশে একদল দুর্বৃত্তের নির্মম বুলেটের আঘাতে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধু নেই তবে তার আদর্শ লালন করে তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে বেগবান করতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কমর্মকর্তা মাকসুদুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াছিন জুয়েল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা হযরত আলীসহ মুক্তিযোদ্ধা সংসদের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
