১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী পালন করছে রাঙামাটি জেলা প্রশাসন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার এই দিনটিকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচীর মধ্যে ২ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনালেখ্যর উপর ভিত্তি করে প্রামান্য চিত্র প্রদর্শন, ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা,কবিতা পাঠ,হামদ ও নাত প্রতিযোগিতা, ১৪ আগষ্ট শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্রাংকন,আবৃত্তি,রচনা,হামদ/নাত ও ক্বেরাত প্রতিযোগিতা,১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,ওইদিন সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যূরাল থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত শোকর্যালি,সাড়ে দশটায় জাতির পিতা জীবন ও কীর্তির উপর আলোচনা সভা,১৫ আগষ্ট সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা অবধি জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুল আলী মঞ্চে স্বেচ্চায় রক্তদান কর্মসূচী,ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে একই দিন হিফ্জ ও রচনা প্রতিযোগিতা, বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ,মন্দির,গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং ১৫ আগষ্ট জেলা কারাগার,এতিমখানা,হাসপাতাল,সরকারি শিশু সদন ও দরিদ্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের সকল কর্মসূচীতে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
Previous Article‘দেশদ্রোহীদের আওয়ামীলীগের সদস্য করা যাবেনা’
Next Article ডুবে গেছে ঝুলন্ত সেতু
