রাঙামাটি জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের সাংস্কৃতিক উৎসব, নাট্য উৎসব, খ্যাতিমান ব্যক্তির জন্মদিন পালন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা, খ্যাতিমান ব্যক্তিদের সংবর্ধনা প্রদান, নাটক পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
শিশু সমাবেশে আলোচনা সভায় জেলা শিশু একাডেমির কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার অঞ্জলিকা খীসা। বিশেষ অতিথি ছিলেন সাবেক মানবাধিকার কর্মী নিরূপা দেওয়ান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মজিবুর হক বুলবুল, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী চাকমা।
শিশু সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের দিকে সারাদেশ তাকিয়ে রয়েছে। তারা ভবিষ্যতে নিজের দক্ষতা ও যোগ্যতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই সকলের প্রত্যশা।
বক্তরা আরো বলেন, শিশুদেরকে দেখেশুনে রাখতে হবে। বর্তমান ইন্টারনেট যুগে তারা যেনো খারাপ’র থেকে দূরে থেকে ভালো কিছু শেখতে পারে সেদিকে অভিবাবকদেরকে নজর রাখতে হবে।
আলোচনা সভার শেষে উপস্থিত অতিথিদের সম্মাননা প্রদান, শিশু একাডেমীর শিল্পিদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক ও বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক শাখার নাট্য প্রযোজক সোহেল রানা’র নির্দেশনা ও রচনায় ‘এসো সুন্দর সমাজ গড়ি’ মঞ্চ নাটক জেলা শিল্পকলা একাডেমী নাট্য শিল্পিদের অংশগ্রহণে পরিবেশন করা হয়।
