আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে খাগড়াছড়িতে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এলাকার ও পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি তুলে দূরে বলেন, প্রতি বছরের মত এবারও শান্তিপূর্ণ পরিবেশে খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজার নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন ধরণের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য পূজা উদযাপন কমিটি সজাগ ও সচেতন রয়েছে। এছাড়া মন্ডপগুলোতে গুরুত্ব বিবেচনা করে পুলিশি নিরাপত্ত ব্যবস্থা মোতায়েনের আহবান জানান নেতৃবৃন্দ।
অপরদিকে, শান্তিপূর্ণ ও নির্বিঘেœ পূজা উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার রওনক আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সনাতন ছাত্র যুব পরিষদ সভাপতি স্বপন ভট্টাচার্য্য, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির সভাপতি স্বপন চন্দ্র দেবনাথসহ খাগড়াছড়ির বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এবছর খাগড়াছড়িতে মোট ৫৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
