পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি ৩০লক্ষ টাকা ব্যয়ে রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন-২ এর উদ্বোধন করেছেন রাঙামাটির সংসদ সদস্যদীপংকর তালুকদার এমপি।
শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এই সংসদ সদস্য। এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম চৌধুরী। 
সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে রাঙামাটিতে এসে এখানকার শিক্ষার্থীদের কল্যাণে বঙ্গবন্ধু স্কলারশীপ চালু করেছিলেন। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয়। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে আবারো শিক্ষা বৃত্তি চালু করে এবং এখনও তা চালু রয়েছে। পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে এখানকার সামাজিক সাংস্কৃতিক কর্মীদের সহায়তা করে যাচ্ছে। এতেই বুঝা যায় আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, আগামীতে এখান থেকে গোল্ডেন জিপিএ অর্জন করতে পারলেই মনে করবো সরকার শিক্ষাখাতে যে বিনেয়োগ করছে তা সার্থক হয়েছে। এজন্য তিনি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগি হওয়ার পরামর্শ দেন।
Previous Articleবাঘাইছড়িতে ডাবল মার্ডারে মামলা
Next Article সভাপতি হলেন বেলাল হোসেন
