লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সেনাবাহিনীতে যোগ দেওয়া সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রাঙামাটি রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার এই সেমিনার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ এবং অন্যান্য সেনা কর্মকর্তা ও লেকার্সের শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানে প্রায় চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও আগ্রহী অভিভাবকগণ এই সেমিনারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় এবং কী কী যোগ্যতার প্রয়োজন হয় সে সম্পর্কে আলোচনাসহ অন্যান্য তথ্য তুলে ধরা হয়। সেনাবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধকরণ ক্লাসটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ।
তিনি এই উদ্বুদ্ধকরণ ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশসেবার মহান দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণের অধিকারী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে একজন মানুষের মাঝে শৃঙ্খলাবোধ এবং পরিশ্রম করার সামর্থ্য অর্জিত হয়। তার জন্য প্রয়োজন হবে কষ্টসাধ্য ও দুঃসহ প্রশিক্ষণ এবং এতে সফলতা অর্জন করতে পারলে একজন শিক্ষার্থী তার স্বপ্ন বাস্তবায়নে পরিপূর্ণতা লাভ করবে।(বিজ্ঞপ্তি)
