।। বিজ্ঞপ্তি ।।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সাফল্যের শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ৩০৫ পদাতিক ব্রিগেড পরিচালিত রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজ।
এ বছর এই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১৬৪ জন পরীক্ষার্থী ছিল। সরকারি নির্দেশনামতে বিগত পরীক্ষার মূল্যায়নে জিপিএ- ৫ পেয়েছে ২০ জন, এ পেয়েছে ৩৫ জন ও এ- পেয়েছে ৩৪ জন এবং অন্যরা সকলেই পাশ করেছে।
বিগত বছরগুলোর তুলনায় এ বছরের ফলাফল ভালো হয়েছে। তাই পরীক্ষা ও এর ফলাফল নিয়ে নানা জটিলতা তৈরি হলেও ছাত্র-শিক্ষক সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ সম্পর্কে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে শিক্ষার্থীরা তাদের বহুল কাক্সিক্ষত ফলাফল হাতে পেয়েছে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনেক প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে। আজকের ফলাফলের মধ্যে দিয়ে সেই অবস্থার অবসান হবে। এই ফলাফলের ওপর ভিত্তি করে তাদের সামনে উচ্চশিক্ষার পথ সুগম হবে বলে আমি আশা রাখি।
উল্লেখ্য যে, গত বছরের পরীক্ষায় লেকার্স থেকে ১০৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩ জন জিপিএ- ৫ পেয়েছিল।
