বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় বৃষ্টিতে পানিতে ডুবে ২ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের পাহাড়ের নয়নাভিরাম পরিবেশে গড়ে তোলা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ প্রাঙ্গণে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে মাঠে একটি পানি ভর্তি বিরাট পাইপে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়। পরে সহপাঠীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দিলে তারা দুইজনকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নিহরা হলো, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের আবাসিক ৬ষ্ট শ্রেণী পড়য়া মোহাম্মদ আব্দুল কাদের জিলানী (১২) এবং মোহাম্মদ মোস্তফিজ (১২) । তারা কোয়ান্টাম কসমো স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। নিহত মোহাম্মদ আব্দুল কাদের এর বাড়ী চাপাইনবাবগঞ্জে এবং মোহাম্মদ মোস্তফিজ এর বাড়ী ঠাকুরগাঁতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত ২ ছাত্রের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ছাত্রদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো:আলমগীর জানান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্রের মৃত্যু ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।