লামা প্রতিনিধি
বিষপান করে বান্দরবান জেলার লামা উপজেলায় অংহ্লামং মার্মা (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক বিষয় নিয়ে বিষপান করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার দুপুরে বিষপান করেন তিনি। অংহ্লামং মার্মা পৌরসভা এলাকার বড়নুনারবিল পাড়ার বাসিন্দা মৃত চিংহ্লাউ মার্মার ছেলে।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে অংহ্লামং মার্মা গত মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে অভিমান করে বিষপান করেন। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক অংহ্লামং মার্মাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪টার দিকে মারা যান অংহ্লামং মার্মা। বিষপানে অংহ্লামং মার্মার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন, মৃতের বড় ভাই ও ছোটনুনারবিল পাড়ার কারবারী উসিহ্লা মার্মা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় অংহ্ণামং মার্মা নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি।
