বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বড়ছন খোলা এলাকায় পাহাড়ের বাঁশ কাটতে গেলে বন্য হাতির আক্রমনের শিকার হয় শ্রমিক নুরুল ইসলাম (৬০) । এসময় বন্য হাতিরা পায়ের নীচে পিষ্ট করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত শ্রমিক বড়ছনখোলার বাসিন্দার মো. পেটান আলীর পুত্র।
নিহতর স্ত্রী খুইল্যা খাতুন বলেন, সকালে পাহাড় বাঁশ কাটতে গিয়েছিল স্বামী নুরুল ইসলাম। সন্ধ্যায় বাড়িত না ফেরায় খোজতে গিয়ে বাম হাতির ছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ইউপি মম্বার আব্দুর রহিম বলেন, নিহতর শরীর আঘাতর চিহ্ন দেখে মন হচ্ছে হাতির আক্রমনে তার মত্যু হয়েছে। শরীরের বিভিন্ন অংশ তেতলে গেছে। বন্য হাতির আক্রমন বেড়ে গেছে আশপাশের এলাকাগুলোতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান,, ফাঁসিয়াখালীর বাম হাতির ছড়া থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বন্য হাতির আক্রমনে শ্রমিকের মত্যু হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।