নুরুল করিম আরমান, লামা ॥
স্বাস্থ্য বিধি মেনে ২৪ জানুয়ারি স্থানীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগ পার্বত্য লামা উপজেলা শাখার সম্মেলন। একইদিনে অনুষ্ঠিত হবে পৌর শহর শাখা ও সরকারি মাতামুহুরী কলেজ ছাত্র লীগের সম্মেলন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. শাহীন বলেন, সম্মেলন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মাকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. শাহীনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিব হোসেন সম্মেলন উদ্বোধন করবেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন রাখবেন বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি মো. কাউছার সোহাগ।
এ সম্মেলনে উপজেলা শাখায় সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩জন। পৌর শাখার সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩জন। মাতামুহুরী কলেজ শাখায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাউদ্দিন ভুইয়া নাহিদ ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ২জন। এদিকে সম্মেলনকে ঘিরে তীব্র শীত উপেক্ষা করে প্রার্থীদের প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। দিন রাত ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারেরাও নানা হিসেব নিকেশ কষছেন বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব কাদের হাতে তুলে দিবেন।
সম্মেলন প্রস্তুত কমিটি সূত্রে জানা যায়, সম্মেলনের দিন ধার্যের পর ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয়ে প্রার্থীরা নমিনেশন ফরম সংগ্রহ করতে শুরু করেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করার লক্ষে ৫ ও ৬ জানুয়ারি নমিনেশন ফরম বিক্রি করা হয়। ১০ জানুয়ারি ফরম জমা ও ১১ জানুয়ারি যাচাই বাছাই করা হয়। ১৩ জানুয়ারি প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয় ১৪ জানুয়ারি। যাচাই বাছাই শেষে উপজেলা শাখায় সভাপতি পদে মো. শামিম মিয়া, মো, শহিদুল ইসলাম সাদ্দাম, মো. সাদ্দাম হোসেন রাকিব, বিপ্লবনাথ, এখ্যাইমং মার্মা। সাধারণ সম্পাদক পদে রুবেল হাসান, সজীব মল্লিক ও মেহেদী হাসান রনি। পৌর শাখার সভাপতি পদে মো. রহিম উদ্দিন রাজু গাজী ও সুমন মাহম্মদ। সাধারণ সম্পাদক পদে মহীন উদ্দিন শাওন, মো. ইকবাল হোসেন ইমন ও ফখরুল ইসলাম হেলাল। কলেজ শাখায় সভাপতি পদে সালাউদ্দিন ভুঁইয়া নাহিদ, তার কোন প্রতিদ্বন্ধি নেই। এখানে সাধারণ সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম বাপ্পি ও আরিফুল হকের প্রার্থীতা চুড়ান্ত করা হয়। সম্মেলনে উপজেলা শাখায় ১৬১জন, পৌর শাখায় ১৭১জন ও কলেজ শাখায় ৭১জন ভোটার রয়েছে।
এ বিষয়ে লামা পৌর শহর শাখার ছাত্রলীগের সভাপতি প্রার্থী সুমন মাহম্মদ বলেন, ২০১৭ সালে পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর ৯টি ওয়ার্ডসহ লাইনঝিরি মাদ্রাসা ছাত্রলীগের কমিটি করেছি। এছাড়া বান্দরবান জেলা উপজেলা আওয়ামী লীগের নির্দেশে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌর সভার নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতাকর্মীদের নিয়ে আন্তরিকতার সাথে কাজ করি। প্রতি বছর দুইটি হাই ইস্কুল, একটি মাদ্রাসা, একটি বালিকা উচ্চ বিদ্যালয়সহ হলি চাইল্ড পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি করোনা কালিন পৌর ছাত্রলীগের নেতাকর্মী এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটা ওয়ার্ডে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। তাই আশা করছি ছাত্র ভোটাররা এবার আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন। সর্বোপরি আবার পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হলে ছাত্রদের অধিকার আদায় ও ছাত্র লীগকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করে করবো। এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর ওপর উদ্বুদ্ধ করে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপির বান্দরবান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ও আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন বলে জানান প্রার্থী মো. শামিম মিয়া। ভোটাররা বলছেন- যিনি ছাত্র অধিকার আদায়, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এবং যাকে সুখে-দুঃখে পাবো তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো।
