বান্দরবানের লামায় বেটারিচালিত অটোরিকশা উল্টে মো. রাজন মিয়া (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয়মাইল নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি বেটারি চালিত অটোরিকশা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে পর্যটক মো. রাজন মিয়ার মৃত্যু হয়। সে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়নের আইনত্তা গ্রামের আব্দুল খালেকে পুত্র। এসময় গাড়ীতে থাকার আরও ৩ জন পর্যটক আহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আয়াত উল্লাহ চৌধুরী জানান, ‘অটোরিকশা উল্টে নিহত পর্যটকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। এই ঘটনায় লামা থানায় একটি মামলা করা হয়েছে।’