খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লক্ষীছড়ি জোন সদরে দফতরে এলাকার এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ।
মতবিনিময় সভায় লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, , লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, লক্ষীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ন কবিরসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ। বলেন, মাদক, অবৈধ চোরাচালান ও সকল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লক্ষীছড়ি জোন অভিযান অব্যাহত রেখেছে এবং পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।
এসময় লক্ষীছড়ি জোনের মেজর সুহাদ শেমবিল, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ সৌরভ ও জোন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
