জঙ্গি ও সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা, মাদক প্রতিরোধ বিষয়ে লংগদুতে তিনদিনের কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা জাইকার আয়োজনে বৃহস্পতিবার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার বলেন, তিন দিনব্যাপি স্কাউটের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে দক্ষ প্রশিক্ষক গড়ে তোলা। অন্যের প্রতি দায়িত্ব পালন করাই স্কাউটের মূল লক্ষ্য। সকল প্রতিকুলতার বিরুদ্ধে অবস্থান নেয়ার মানসিক প্রস্তুতি নিয়ে স্কাউট সদস্যদের কাজ করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক কল্যান মিত্র চাকমার সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, স্কাউটের সহকারী পরিচালক একরামুল হক, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
এ সময় জাইকার উপজেলা সমন্বয়ক তিন্টু চাকমা, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, লংগদু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
