লংগদুতে যুব রেড ক্রিসেন্ট এর ১৫ সদস্যের একটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই কমিটি গঠন করা হয়।
এফ ও (আন্ডার ইকোসেক প্রজেক্ট) এবং সিনিয়র সদস্য মিসবাহ উদ্দিন, এফ ও (আন্ডার ইকোসেক প্রজেক্ট) এবং সিনিয়র যুব সদস্য রাসেল বণিক, রাঙামাটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান প্রাচূর্য নাগ পাপ্পু, রাঙামাটি জেলা ইউনিটির যু সদসস্য, মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
এতে রাবেতা মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম (অপু)কে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কমিটি করা হয় এবং ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
লংগদু উপজেলা ইউনিটির প্রধান উপদেষ্টা করা হয় জিয়াউল হক’কে, এতে আরো উপদেষ্টা করা হয়, গুলশাখালী ইউপির সচিব আল-আমিন ইমরান, গুলশাখালী বিজিবি মডেল কলেজের প্রভাষক মোঃ মাকসুদ বেগ, গুলশাখালী বিজিবি মডেল কলেজের প্রভাষক মনির হোসেন।
