নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, এই শ্লোগানকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি সামনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর লাইব্রেরির মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি ও লংগদু বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোটরসাইকেল মালিক সমিতির সদস্য মো. জাহিদুল ইসলাম।
বক্তারা সমবায়ীর মাধ্যমে আত্মোন্নয়নের তাগিদ দেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায়গণ উপস্থিত ছিলেন।
