লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে এক গৃহবধৃর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গাঁথাছড়া এলাকার মিস্ত্রীটিলা থেকে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো তাসলিমা আক্তার (২৮) নামের ওই গৃহবধৃর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা আক্তার গাঁথাছড়া গ্রামের আফসার উদ্দিনের মেয়ে এবং একই গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের পিতা আফসার উদ্দিন চার জনকে আসামী করে একটি মামালা করেছেন।
নিহতের পিতা আফসার উদ্দিন বলেন, তাসলিমা আক্তারের সাথে তার স্বামী ও শশুর বাড়ীর লোকজনের পারিবারিক কলহ ছিল। এরই জের ধরে প্রায় সময় আমার মেয়েকে নির্যাতন করা হতো। এমনকি প্রতিবেশি যুবকের সাথে তাসলিমার পরোকিয়ার সম্পর্ক আছে এমন অপবাদও দেয়া হয়েছে। অপবাদ ও নির্যাতনের শিকার তাসলিমা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। নিহত তাসলিমার মানিক ও তাসপিয়া নামের ১০ ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধুর লাশটি উদ্ধার করেছে। আগামী কাল (২০জুন) সকালে লাশের পোস্টমর্টেম এর জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে নিহত গৃহবধুর পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
