রাঙামাটির লংগদু উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকদের শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন এবং ই-লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় মাধ্যমিক শিক্ষা অফিসার নিজেই প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ সম্পর্কে তিনি জানান যে, ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার এই অনগ্রসর পাহাড়ি এলাকায় অনেক পিছিয়ে আছে। এই উপজেলায় যোগদানের পর প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মশালা করে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয় করা হয়েছে। পুরো উপজেলায় প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার শতভাগ করার লক্ষ্যে সকল শিক্ষককে প্রশিক্ষণ প্রদান কিংবা সহায়তা প্রদান করার লক্ষ্যে পূর্বে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন শিক্ষককে মাস্টার ট্রেইনার এ পরিনত করার লক্ষ্যে ইতিমধ্যে তাদেরকে ডিজিটাল কন্টেন্ট তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।এর ফলে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কন্টেন্ট দিয়ে পাঠদান কার্যক্রম সন্তোসজনক ভাবে চলছে।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে শিক্ষক বাতায়নে সদস্য করা এবং শিক্ষকগণ যাতে ই-লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ থেকে শিক্ষা মূলক বিভিন্ন কোর্স সমূহ সম্পন্ন করে নিজের আইটি জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে এ বিষয়ে সকল শিক্ষককে পর্যায় ক্রমে প্রশিক্ষণ প্রদান করার জন্য ১০ জন শিক্ষককে মাস্টার ট্রেইনার তৈরী করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন । উল্লেখ্য মুক্তপাঠের সদস্য হয়ে একজন ব্যক্তি পৃথিবীর যে কোন প্রান্থ থেকে অনলাইনে বিভিন্ন কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করতে পারেন।
প্রশিক্ষণ কর্মশালায় ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদেরকে ‘‘কিশোর বাতায়ন” এ সদস্য করার জন্য কিশোর বাতায়ন সম্পর্কে হাতে কলমে শিক্ষকগণকে ধারণা দেওয়া হয়। কিশোর বাতায়ন হল শিক্ষার্থীদের জন্য তৈরী কৃত একটি ওয়েব সাইট। যেখানে শিক্ষার্থীরা তাদের পুথিগত বিদ্যার বাহিরে তাদের যে সৃজনশীল মেধা রয়েছে তা অন লাইনে জমা দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে জাতির কাছে তথা বিশ্বের কাছে নিজের অবস্থান তুলে ধরতে পারবে। যেমন গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক ইত্যাদি লেখা, গান গাওয়া, ছবি তোলা, ছবি আকা, ভিডিও বানানো ইত্যাদি। কিশোর বাতায়ন এর সদস্য হয়ে একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পুরস্কৃত হতে পারে। ইতিমধ্যে এটুআই (এক্সেস টু ইনফরমেশন) বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করছে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান যে কিশোর বাতায়ন এর মাধ্যমে অনগ্রসর লংগদুর শিক্ষার্থীরা যাতে তাদের অনন্য মেধাকে তুলে ধরতে পারে সেজন্য কিশোর বাতায়ন এর উপর শিক্ষকগণকে প্রশিক্ষণ প্রদান করা হলো ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম জানান যে তার মূল টার্গেট হলো লংগদু’র শিক্ষা ব্যবস্থায় শতভাগ তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। কর্মশালায় প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন শিক্ষক মাস্টার ট্রেইনার হিসেবে উপজেলার সকল শিক্ষককে আগামী দুই/তিন মাসের মধ্যে শিক্ষক বাতায়ন এর সদস্য করাবেন, মুক্তপাঠ এর কোর্স সমূহ সম্পন্ন করার কৌশল সমূহ সম্পর্কে পূর্ণ ধারণা দিবেন এবং শিক্ষার্থীদেরকে কিশোর বাতায়নে সদস্য করে পূরো উপজেলাকে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করাবেন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর স্ব-উদ্যোগীয় শিক্ষায় তথ্য প্রযুক্তি বাস্তবায়ন কার্যক্রম শিক্ষকগণ অত্যান্ত ইতিবাচক দিক হিসেবে নিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনায় তাকে সহায়তা করেছেন প্রাইমারী ডিজিটাল শিক্ষক সুচিত্রা চাকমা।
Previous Articleহাজী আব্দুল বারি মাতব্বর-শহীদ আব্দুল আলী স্মৃতি বৃত্তি প্রদান
Next Article বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা, অপহৃত ১
