লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদুতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মাইনীমূখ থেকে তাকে আটক করা হয়। আটক যুবক লোকমান হোসেন (৩৫) পেশায় মোটরসাইকেল চালক। সে উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মাইনীমূখ সেনা জোনের চেক পোস্টে লোকমান হোসেননের দেহ তল্লাশি করে ৯পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
