রাঙামাটির লংগদুতে এক আওয়ামীলীগ নেতা মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত আলী হোসেন সওদাগর (৫৮) উপজেলার আটারকছড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ছিলেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, এক সপ্তাহ আগে স্ট্রোক করলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনী রেখে গেছেন।
আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছে, লংগদু উপজেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ সদস্য জানে আলম, আটারকছড়া ইউনিয়ন পরিষদসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।