বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছে লংগদু উপজেলায় কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার সকালে লংগদু জোনের বৈঠকখানায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় জোন অধিনায়ক বলেন, ‘সামগ্রিকভাবে লংগদু উপজেলা অনেক পিছিয়ে আছে। এখানকার শিক্ষা, স্বাস্থসেবা ও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন দরকার। এসকল ক্ষেত্রে উন্নয়ন বেগবান করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনাদের লেখনির মাধ্যমে সমস্যা সম্পর্কে সরকারের উর্ধতণ কর্তৃপক্ষকে জানানোর সুযোগ আছে। সে সুযোগকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে সহযোগীতা করুণ। পাশাপাশি নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে জনসাধারণের বঞ্চিত হওয়ার সংবাদ সমূহ মিডিয়ায় তুলে ধরুন। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজি মোকাবেলায় জনসাধারণের মধ্যে প্রতিরোধের সাহস যোগাতে সংবাদপত্রের ভূমিকা পালন করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলের এমন প্রতিরোধের খবর সবাইকে জানার সুযোগ করে দিতে হবে। তবেই মানুষ ভালো কাজ করতে সাহস পাবে। ভালো কাজের জন্য সাংবাদিকদের পাশে আমরা আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানান। আমরা পাশে থাকবো।’
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, সাধারন সম্পাদক ওমর ফারুক মুছা, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আরমান খান, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুুর রহিম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত খবর এর প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি রাকিব হাসান, দৈনিক গণকণ্ঠ এর প্রতিনিধি তারিকুল ইসলাম, মাসিক তারুণ্যের কলম ম্যাগাজিনের সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, স্থানীয় দৈনিক গিরিদর্পণ এর প্রতিনিধি নুরুল ইসলাম খান।
